সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

সৌদি আরবে অফিসের কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আতিকুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

 

রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে সৌদি আরবের মক্কা শহরের কাছে সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত আতিকুল ইসলাম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের বীরবখুরা পূর্বপাড়ার গ্রামের হারু মিস্ত্রীর ছেলে।

 

নিহতের দুলাভাই আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নিহত আতিকুল ইসলাম জীবিকার তাগিদে তিন বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে মক্কার নিকটবর্তী শহরে ইমামা কোম্পানিতে তিনি চাকরি করতেন। আতিকুল ইসলামের স্ত্রী ও ২ ছেলে রয়েছে।