রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

রোববার (০১ মার্চ) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর কর্মসূচি

দুপুর ২টায় কড়াইল বস্তি পরিদর্শনে যাবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তার সঙ্গে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচি

বিকেল ৩টায় ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬’-এর সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

জাতীয় পার্টির (জাপা) কর্মসূচি

বিকেল ৩টায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জিএম কাদের। এছাড়া মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

জাতীয় যুবশক্তির কর্মসূচি

ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ইফতার ও আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় যুবশক্তি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। প্রধান বক্তা হিসেবে থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি। সভাপতিত্ব করবেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।