মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ সোহেল ওরফে ‘মাওরা সোহেল’ নামে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
 
এ বিষয়ে রোববার (২১ জুন) সকাল ১১টায় মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত র‍্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান সংবাদ সম্মেলনে বিস্তারিত ব্রিফ করবেন বলে জানা গেছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র এবং চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

র‍্যাব-২ এর মিডিয়া অফিসার এম মুবীন রহমান তাপস জানিয়েছেন, অভিযানের পেছনের তথ্য, গ্রেপ্তার ব্যক্তির অপরাধ কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর প্রভাব সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।