মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর কয়েকটি এলাকায় পুরোনো বিতরণ লাইন ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজের কারণে মঙ্গলবার (২১ জুলাই) টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় সংশ্লিষ্ট এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের পাশাপাশি আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

সোমবার (২০ জুলাই) এক জরুরি শাটডাউন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিকেজযুক্ত পুরোনো বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজের জন্য মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ে রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড ও কাঁঠালবাগান এলাকার আবাসিক এবং বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এ ছাড়া ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড় ও ধানমন্ডি এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, নির্ধারিত উন্নয়নকাজ শেষ হলে স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে।