রাজধানীর ভাটারা থানার এম ব্লক এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯ টা ৫ মিনিটের দিকে ভাটারা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে । বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
ওসি মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারায় এই অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের অংঙ্গ সংগঠনে নারী ও পুরুষসহ ৫৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
এসময় তিনি আরও বলেন, ১৫ ই আগস্ট উপলক্ষে ঢাকার বিভিন্ন অঞ্চলে শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার লক্ষ্যে প্ল্যাকার্ড, ব্যানারসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে তারা সমবেত হয়। পরে সেখানে সবাই খিচুড়ি খাওয়া শেষ করে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়। এ সময় সবাই সাদা পাঞ্জাবি ও বুকে কালো ব্যাজ ধারণ করা ছিল।