রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল

রাজধানীর শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় গ্যাসের পাইপলাইনে ভাল্ভ স্থাপন ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরের কাজের জন্য বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে এসব এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।