রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত এপেক্স ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।