আজ ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

দৈনন্দিন নানা প্রয়োজনে কেনাকাটা করতে বা মার্কেটে যেতে হয় রাজধানী ঢাকাবাসীকে। কিন্তু তীব্র জ্যাম ঠেলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর যদি জানা যায় মার্কেট কিংবা দোকানপাট বন্ধ, তবে পুরো পরিশ্রম ও সময় নষ্ট হয়ে যায়।

তাই বিড়ম্বনা এড়াতে সোমবারে (২৮ সেপ্টেম্বর) ঢাকার কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট পুরোপুরি ও আংশিক বন্ধ থাকবে, তা একনজরে জেনে নেওয়া যাক।

যেসব এলাকায় আজ দোকানপাট বন্ধ

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরোনো বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্পাঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী বাণিজ্যিক এলাকা, নাখালপাড়া, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

যেসব মার্কেট অর্ধদিবস বন্ধ থাকবে

পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটির মতো বেশ কিছু মার্কেট দুপুর পর্যন্ত খোলা থাকবে।

এ ছাড়া মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স ও মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট সোমবারের নির্দিষ্ট সময়ে বন্ধ থাকবে।