লেকশোর হসপিটালিটির চেয়ারম্যান কাজী শামসুল হক আর নেই

লেকশোর হসপিটালিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ও সম্মানিত চেয়ারম্যান কাজী শামসুল হক আর নেই। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশের আতিথেয়তা খাতের বিকাশে এবং লেকশোর হসপিটালিটি গ্রুপকে আজকের সুদৃঢ় অবস্থানে নিয়ে যেতে তার দূরদর্শী নেতৃত্ব ও নিষ্ঠা ছিল অতুলনীয়। তার সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও চিরন্তন মূল্যবোধ প্রতিষ্ঠানটির প্রতিটি সাফল্যের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর ঢাকার গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। লেকশোর পরিবার তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর নিকট জান্নাতুল ফেরদাউসের প্রার্থনা জানাচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

সূত্র: লেকশোর হসপিটালিটি গ্রুপ (অফিসিয়াল শোক বিজ্ঞপ্তি)।