সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রাজধানীর বিভিন্ন মার্কেটে গিয়ে দোকান বন্ধ পাওয়ার ঝামেলা এড়াতে আগে থেকেই জেনে নেওয়া জরুরি কোন কোন এলাকার বিপণন কেন্দ্রগুলো আজ সোমবার বন্ধ থাকে। তাই চলুন জেনে নেওয়া যাক আজ রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে

সোমবার রাজধানীর আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী এবং মিরপুরের পুরো ১০ থেকে ১৪ নম্বর সেক্টর পর্যন্ত এলাকার মার্কেটগুলো বন্ধ থাকবে। এছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, ডিওএইচএস (পুরাতন ও নতুন), কাকলী, তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর ও শিল্পাঞ্চল এলাকা এবং ক্যান্টনমেন্ট এলাকার দোকানপাটও আজ বন্ধ রাখা হয়।

রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান-১ ও ২, বনানী এবং মহাখালী বাণিজ্যিক এলাকার মার্কেটগুলোতেও আজ ছুটির আমেজ থাকে। একই সঙ্গে নাখালপাড়া, মহাখালী বাস টার্মিনাল, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের কিছু অংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুর ও যাত্রাবাড়ীর অংশবিশেষ এবং শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার বিপণন কেন্দ্রগুলো আজ বন্ধ পাওয়া যাবে।

যেসব মার্কেট অর্ধদিবস বন্ধ থাকে

পূর্ণাঙ্গ ছুটির পাশাপাশি সোমবার রাজধানীর কিছু কিছু মার্কেট কেবল অর্ধদিবস বা নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ থাকে। এই তালিকাভুক্ত মার্কেটগুলোর মধ্যে রয়েছে পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট এবং গুলশান-১ ও ২ এর ডিসিসি মার্কেট। এছাড়া গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেটও আজ অর্ধদিবস বন্ধ থাকবে।