জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু আর নেই

জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খাসরু দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। 

আমীর খসরু কর্মজীবনে সংবাদ, দৈনিক খবর, দৈনিক ইত্তেফাক, চ্যানেল আই’তে স্টাফ রিপোর্টার এবং ভয়েস অব আমেরিকার করেসপন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ছিলেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য।

রোববার লালমাটিয়া মসজিদ, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আমীর খসরুর মরদেহ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।