রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন থানায় ৪২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সকালে ডিএমপি সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৪ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৮১ জন, লালবাগে ৫৮ জন, ওয়ারীতে ৫৭ জন, মতিঝিলে ৪৬ জন, উত্তরা বিভাগে ৪৫ জন, রমনায় ৩২ জন, গুলশানে ৩০ জন এবং গোয়েন্দা বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি জানায়, অভিযানে ৫ কেজি গাঁজা, ৩ গ্রাম হেরোইন, ১০ হাজার ৮৭২ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।