রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ আজ

প্রয়োজনীয় কেনাকাটা কিংবা দৈনন্দিন কাজের জন্য রাজধানীর বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে যেতে হয় নগরবাসীকে। তবে যাওয়ার পর দোকানপাট বন্ধ পেলে পড়তে হয় বিড়ম্বনায়। তাই কেনাকাটা বা ঘোরাঘুরির পরিকল্পনার আগে জেনে নেওয়া দরকার, শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর কোন কোন মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে।

শুক্রবার বন্ধ থাকবে যেসব মার্কেট

রাজধানীর আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট বন্ধ থাকবে।

শুক্রবার বন্ধ যেসব দর্শনীয় স্থান

রাজধানীর সামরিক জাদুঘর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং শিশু একাডেমি জাদুঘর শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে।

বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর সাধারণত সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার জাদুঘরটি বন্ধ থাকে।

আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে এটি বন্ধ থাকে।

অন্যদিকে, দোয়েল চত্বরের পাশে অবস্থিত শিশু একাডেমি জাদুঘর রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। শুক্র ও শনিবার জাদুঘরটি বন্ধ থাকে।

কেনাকাটা বা ঘোরাঘুরির পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট মার্কেট বা প্রতিষ্ঠানের সময়সূচি নিশ্চিত করে নিলে অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়ানো সম্ভব।