রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় মাদকদ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি ৬২টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এসব তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৪ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯৫, তেজগাঁও বিভাগে ৫৯, গুলশান বিভাগে ৫৫, উত্তরা বিভাগে ৪৯, মতিঝিল বিভাগে ৪৪, লালবাগ বিভাগে ৪২ এবং রমনা বিভাগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসআরইউ-২ ও গোয়েন্দা বিভাগ মিলে গ্রেপ্তার করেছে ১৩ জনকে।
অভিযানকালে ৫৪০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫৮ পিস ইয়াবা, ৪ দশমিক ২ গ্রাম হেরোইন, ৪ পুরিয়া হেরোইন, ৩৭টি প্যাথেড্রিন ইনজেকশন, দুটি চাকু ও দুটি কাটার উদ্ধার করা হয়।
আকতার হোসেন বলেন, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।