ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে আড়াই হাজার মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৫৩১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য মতে, রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ৬টি সিএনজি ও ২২টি মোটরসাইকেলসহ মোট ৯৬টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ৮টি ট্রাক, ৯টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ১৫৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩০টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ড ভ্যান, ৫৬টি সিএনজি ও ১৫০টি মোটরসাইকেলসহ মোট ৩১৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৪টি বাস, ৪০টি ট্রাক, ৩৫টি কাভার্ড ভ্যান, ১০৩টি সিএনজি ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ৪৯০টি মামলা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, ৯টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ৪০টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ মোট ২৩২টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২০টি বাস, ৬টি ট্রাক, ২২টি কাভার্ড ভ্যান, ৪৮টি সিএনজি ও ১৯৭টি মোটরসাইকেলসহ মোট ৩৭৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮টি বাস, ৮টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৬১টি সিএনজি ও ১৫৭টি মোটরসাইকেলসহ মোট ৩৯৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৪১টি বাস, ৮টি ট্রাক, ২৬টি কাভার্ড ভ্যান, ৬১টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ৪৬৪টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানকালে ৫৯২টি গাড়ি ডাম্পিং ও ৪২০টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।