সাপ্তাহিক ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা কিংবা ঘুরতে বের হন অনেকেই। তবে আগে থেকে খোঁজ না নিয়ে বের হলে বন্ধ মার্কেট বা দর্শনীয় স্থানে গিয়ে পড়তে হতে পারে ভোগান্তিতে। তাই বাইরে যাওয়ার পরিকল্পনার আগে জেনে নিন, আজ শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট ও দর্শনীয় স্থানে সাপ্তাহিক ছুটি।
শুক্রবার বন্ধ থাকবে যেসব মার্কেট
পুরান ঢাকা ও আশপাশের এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কেট শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে—
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাটরা ও বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
শুক্রবার রাজধানীর বেশ কিছু এলাকায় সাপ্তাহিক ছুটির কারণে অধিকাংশ দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকে। এলাকাগুলো হলো—
বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।
শুক্রবার খোলা না বন্ধ দর্শনীয় স্থান
বাংলাদেশ সামরিক জাদুঘর: বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর শুক্রবার পুরো দিন বন্ধ থাকে না। জাদুঘরের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত বন্ধ থাকে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। শেষ প্রবেশের সময় বন্ধ হওয়ার এক ঘণ্টা আগে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর: আগারগাঁওয়ে অবস্থিত এই জাদুঘর বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।
তাই শুক্রবার কেনাকাটা কিংবা ঘোরাঘুরির পরিকল্পনা থাকলে মার্কেট ও দর্শনীয় স্থানের সাপ্তাহিক ছুটির বিষয়টি মাথায় রেখে গন্তব্য নির্ধারণ করুন। কোনো কোনো মার্কেটে দোকানভেদে খোলার সময় বা ছুটির ব্যতিক্রম থাকতে পারে। যাওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নেওয়াই ভালো।