চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ জানুয়ারি) পল্টনে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে রুদ্ধদ্বার এই বৈঠক চলছে।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, বেলা ১২টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে তাদের অফিসে আসেন।

বৈঠকে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে রয়েছেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম।