রাজধানীর মিরপুরে কসমো স্কুলের জেনারেটর রুমে আগুন লেগেছে। বুধবার (২৩ জুলাই) দুপুরের দিকে মিরপুর সাড়ে ১১-এর কসমো স্কুলের পাশের ছয়তলা ভবনের নিচতলায় এ আগুন লাগে।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন, দুপুর ১টা ১৩ মিনিটে আমরা আগুনের খবর পায়। বর্তমানে সেখানে আমাদের দুটি ইউনিট কাজ করছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।