ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে মির্জা ফখরুলের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির মহাসচিব ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৯৫ হাজার ৪৯১ ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হয়েছে। ১৮৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন মোট ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার পেয়েছেন এক লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৮৩৩টি ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।