রংপুরের ৫টিতে জামায়াত, একটিতে এনসিপি বিজয়ী

রংপুরের ৬টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের প্রার্থীদের জয়জয়কার। জেলায় একটি আসনে এনসিপি, আর বাকি ৫টিতে জয় পেয়েছেন জামায়াত প্রার্থীরা।

বেসরকারি ফলাফলে জানা গেছে, রংপুর-১ আসনে (গঙ্গাচড়া ও আংশিক সিটি করপোরেশন) জামায়াতের প্রার্থী রায়হান সিরাজী (দাঁড়িপাল্লা) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকাররম হোসেন সুজন (ধানের শীষ) ভোট পেয়েছেন ৬৯ হাজার ৪০৭ ভোট।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর এটিএম আজাহারুল ইসলাম ১ লাখ ৩৯ হাজার ৬৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৭৯ হাজার ৮৭০ ভোট।

রংপুর-৩ আসনে (সদর) জামায়তে ইসলামীর মাহবুবুর রহমান বেলাল ১ লাখ ৭৫ হাজার ৮৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের সামছুজ্জামান সামু ৮৪ হাজার ৫৭৮ ভোট পেয়েছেন।

রংপুর-৪ আসনে (কাউনিয়া-পীরগাছা) এনসিপির প্রার্থী আখতার হোসেন ১ লাখ ৬৫ হাজার ৭১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষে এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৮৪৬ ভোট।

রংপুর-৫ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর অধ্যাপক গোলাম রব্বানী। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৭৫ হাজার ২০৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ১৪০ ভোট।

রংপুর-৬ আসনে (পীরগঞ্জ) জামায়াতের নুরুল আমিন দাঁড়িপাল্লা মার্কায় ১ লাখ ১৮ হাজার ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৪৬ ভোট।