মৌলভীবাজারে ৪টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী

মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এই জেলায় মোট ভোট পড়েছে ৫১ দশমিক ২৭ শতাংশ। ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট পড়েছে ৩ লাখ ৬৫ হাজার ৭৪৩ এবং ‘না’-এর পক্ষে ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ৭৬৬। 

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে মোট ভোটকেন্দ্র ১১৪টি। এই আসনে বিএনপির নাসির উদ্দিন আহমেদ মিঠু ধানের শীষ প্রতীকে ৯৮ হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে মোহাম্মদ আমিনুল ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ১৩ ভোট।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মোট ভোটকেন্দ্র ১০৪টি। এই আসনে বিএনপির মো. শওকতুল ইসলাম শকু ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৩৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. সায়েদ আলী পেয়েছেন ৫৩ হাজার ৪৫৮ ভোট।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে মোট ভোটকেন্দ্র ১৭৬টি। সেখানে বিএনপির এম নাসের রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ৭৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. আব্দুল মান্নান পেয়েছেন ৭৭ হাজার ৬৩৬ ভোট।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মোট ভোটকেন্দ্র ১৬৪টি। সেখানে বিএনপির মো. মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের শেখ নূরে আলম হামিদী পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।