আজ ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নারায়ণগঞ্জের রূপসী, বরপা, ভুলতাসহ বেশ কিছু এলাকায় আজ সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন ও জরুরি লিকেজ মেরামত কাজের জন্য এই সাময়িক বিপর্যয় ঘটবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়, আজ সোমবার (২৫ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা নির্দিষ্ট কিছু এলাকায় সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না:

বিজ্ঞপ্তি অনুযায়ী, তিতাস গ্যাসের নিম্নোক্ত এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে:

তারাবো বিশ্বরোড থেকে রূপসী

বরপা ও ভুলতা মোড় (এই রুটের ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি গ্যাস লাইনের আওতাধীন সব গ্রাহক)

মুড়াপাড়া

কাঞ্চন

হাটাবো

উল্লিখিত এলাকাগুলোর আবাসিক, বাণিজ্যিক ও শিল্পকারখানাসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ এই সময় সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে।

মেরামত কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে আশ্বস্ত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।