গাজীপুরে গার্মেন্টস কর্মীর রহস্যজনক মৃত্যু 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টাওয়ার মার্কেট এলাকায় ৯ জুন (মঙ্গলবার) দিবাগত রাতে এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মৃত ছাহেরা খাতুন (১৮) টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোবিন্দা এলাকার জলিল মিয়ার মেয়ে। সে মৌচাক টাওয়ার মার্কেট এলাকায় স্বামী শ্যামল মিয়ার সাথে একটি ভাড়া বাসায় থেকে গার্মেন্টস কারখানায় কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ছাহেরাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তার স্বামী শামল মিয়া। পরে তার চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। 

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।