সিংড়ায় বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

নাটোরের সিংড়ায় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে জাকিরুল (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৩জুন) সন্ধ্যায় উপজেলার হাতিগাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

​নিহত জাকিরুল উপজেলার বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং হাতিগাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

​স্থানীয়রা জানান, শনিবার বিকেলে মাঠে গরু নিয়ে গিয়েছিলেন জাকিরুল। সন্ধ্যায় ঝড়-বৃষ্টি শুরু হলে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি নিহত হোন। 

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।