বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ভারি বৃষ্টিতে ভূমিধসে কেরানীহাট-বান্দরবান সড়কে ৩৩ কেভি বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
সোমবার (৬ জুলাই) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
এতে বলা হয়, ভারি বর্ষণে ল্যান্ড স্লাইডের ফলে কেরানীহাট-বান্দরবান সড়কে ৩৩ কেভি পোল পড়ে যাওয়ায় বান্দরবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। কারিগরি দলের মেরামত কাজ শেষ হলেই দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।