লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর সীমান্তে ধরলা নদীতে বিএসএফের বিরুদ্ধে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বাংলাদেশীদের চারটি নৌকা জব্দ করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে ১ নম্বর ওয়ার্ডের মাইয়ামরা ঘাট সংলগ্ন ভারতের বরমতল এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ৮৪২ নম্বর মেইন পিলারের কাছে ভারতের প্রায় ২০ গজ অভ্যন্তরে ঢুকে বাংলাদেশী শ্রমিকরা অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতের ৬২ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দল গুলি ছুড়ে শ্রমিকদের ধাওয়া করে এবং নৌকাগুলো আটকে নিয়ে যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রমতে, এসব শ্রমিকদের পূর্বেও সীমানা অতিক্রম না করার বিষয়ে বারবার সতর্ক করা হয়েছিল। ঘটনার পর সীমান্তে নজরদারি ও বিজিবির টহল বাড়ানো হয়েছে; বর্তমানে স্থানীয় পরিবেশ শান্ত রয়েছে।