বিষখালী নদীতে থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী থেকে নিখোঁজ সোহরাব হোসেন (৫০) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে পাথরঘাটার বিষখালী নদী মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত সোহরাব উপজেলার কালমেঘা ইউনিয়নের সাহাদাত নগর এলাকার বাসিন্দা।

​স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দা জাহানারা বেগম নদীর পাড়ে ছাগলের জন্য কেওড়া পাতা সংগ্রহ করতে যান। এ সময় নদীতে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে তিনি চিৎকার দেন। পরে স্থানীয় লোকজন এসে নদী থেকে মরদেহটি উদ্ধার করেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, সোহরাব হোসেন গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। তিনি কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।