ঝালকাঠি প্রতিনিধি: ইলিশ ধরায় নিষেধাজ্ঞার প্রথমদিন ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল থেকে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ এ অভিযান চালায়।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, নিষিদ্ধ সময়ে নদীতে জাল ফেললে জেলেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রতিদিন সকাল থেকে সারা রাত অভিযান চলবে।
সরকারি ঘোষণা অনুযায়ী বুধবার (১১ অক্টোবর) মধ্যরাত থেকে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ৪৫ কিলোমিটার এলাকায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে।