কুমিল্লা প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কুমিল্লায় শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, মোহাম্মদ নাজমুল হাসানসহ অন্যরা।
পরে সরকারি বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। এর আগে জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি র্যালি বের হলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় অংশ নেয়।