নিহত পোশাক শ্রমিক রাসেলের দাফন সম্পন্ন

ঝালকাঠি প্রতিনিধি: গাজীপুরে নিহত পোশাক শ্রমিক রাসেল হালাদারের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে ঝালকাঠির খাগুটিয়া গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত রাসেল গাজীপুরের পোশাক কারখানা ডিজাইন এক্সপ্রেস লিমিটেডের ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন।

সরেজমিনে দেখা গেছে, ছেলে এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না মা রাশেদা বেগম। বারবারই মূর্ছা যাচ্ছেন তিনি। পরিবারের একমাত্র কর্মক্ষম সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা হান্নান হাওলাদার।

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, এটা ঢাকার ঘটনা। তবুও আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবো।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান।