বাকেরগঞ্জের সাবেক এমপিসহ গ্রেপ্তার ১৫

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:  বরিশালের বাকেরগঞ্জের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধের চেষ্টাকালে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শি‌রিনসহ ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) সিঅ্যান্ডবি সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ব‌রিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন ব‌লেন, বুধবার সকা‌লে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডে যানবাহন চলাচ‌ল বাধাগ্রস্ত করার চেষ্টা করে অবরোধ সমর্থকরা। এসময় ঘটনাস্থল থেকে বিএন‌পির কেন্দ্রীয় নেতা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শি‌রিন, বরিশাল দক্ষিণ জেলা আহ্বায়ক আবুল হো‌সেন (সাবেক এমপি), মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুলসহ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।