সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

সাতক্ষীরা প্রতিনিধি: ‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর থানার সামনে থেকে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুর রাজ্জাক পার্কে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।