ভোলা প্রতিনিধি: নতুন করে ৪৮ ঘণ্টা অবরোধের আগের রাতে ভোলার চরফ্যাশনে বাসে আগুন দিয়েছে দুস্কৃতিকারীরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
শনিবার (৪ নভেম্বর) গভীর রাতে চট্টগ্রামগামী যমুনা এক্সপ্রেস নামের একটি বাসে আগুন দেয়া হয়। বাস টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে রাখা ছিলো বাসটি। এ সময় বাসে চালক কিংবা হেলপার ছিলো না।
এদিকে খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
চরফ্যাশন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, বাস চালক ও হেলপার কেন গাড়ী রেখে চলে গেছে বিষয়টি রহস্যজনক। তাদের মোবাইল বন্ধ পাওয়া গেছে। বাস মালিকের বাড়ি চট্টগ্রামে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।