মুন্সিগঞ্জে ছেলেকে হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জে সৎ শিশু ছেলেকে হত্যার দায়ে সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত- ২ এর বিচারক খালেদা ইয়াসমিন উর্মি। মঙ্গলবার (৭ নভেম্বর) আদালত এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবালিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু জানান, ১১ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালত এই রায় প্রদান করা হয়।

মামলার বাদী আরিফ হোসেন জানান, সামাজিকভাবে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয়বার বিয়ে করার পরও তার আগের ঘরের সন্তান দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার নিজ বাড়িতেই ছিল। বিয়ের ৭ মাসের মাথায় কর্মস্থলে থাকা অবস্থায় আমি খবর পাই আমার সন্তান পানিতে ডুবে মারা গেছে। কিন্তু স্ত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। ঘটনার কয়েকদিন পর কৌশলে স্ত্রীকে জিজ্ঞেস করতেই সে ঘটনাটি স্বীকার করে। পরে থানার মামলা করে পুলিশে সোপর্দ করা হয় সুমাইয়া আক্তারকে।