মানিকগঞ্জে বিদ্যালয়ে অগ্নিসংযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ১৫ নম্বর পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান শিক্ষক জানান, আগুনে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও চিত্রাংকন ফেস্টুন পুড়ে গেছে। তাছাড়া বিদ্যালয়ে কালো ধোয়ার আস্তরণ পড়েছে। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।

ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।