চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে দুটি মোটরসাইকেলের দুর্ঘটনায় ওসমান আলী নামে এক যুবক নিহত হয়েছেন। ওসমান আলী সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা শিশাতলা গ্রামের ওয়ারেস আলীর ছেলে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে আমনুরা-নওগাঁ আঞ্চলিক সড়কের পাওয়েল নামক স্থানে দুর্ঘটনা ঘটে। 

সদর মডেল থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় আহত অপর একজনকে মুমুর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।