হবিগঞ্জে সব ক্লিনিক মালিক সমিতি বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি: চিকিৎসকের বিরুদ্ধে মামলা ও কারাগারে পাঠানোর প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য প্রাইভেট চিকিৎসা সেবা বন্ধ রেখেছে ক্লিনিক মালিক সমিতি।

রোববার (১৮ নভেম্বর) সকাল থেকে কর্মবিরতি পর থেকে রোগীরা চরম ভোগান্তি পড়েছে।

মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি হবিগঞ্জে ‘দ্য জাপান বাংলাদেশ হাসপাতাল’ নামে একটি প্রাইভেট হাসপাতালে এক রোগী মারা যান। এর পর নিহতের চাচাতো ভাই রহমত আলী বাদী হয়ে চিকিৎসক ডা. এস কে ঘোষ, হাসপাতালটির পরিচালক এ কে আরিফুল ইসলাম, দালাল জনি আহমেদ ও তাবির হোসাইনকে আসামি করে আদালতে মামলা করেন।

পরবর্তীতে ১৪ নভেম্বর ডা. এস কে ঘোষ উচ্চ আদালতে জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর প্রতিবাদে রোববার থেকে হবিগঞ্জে সকল প্রাইভেট চিকিৎসা কার্যাক্রম বন্ধ করে দেয় মালিক সমিতি।