কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালন করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়। এর আগে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর আলম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। তিনি চিকিৎসকের পরামর্শ ব্যতীত এন্টিবায়োটিক ব্যবহার না করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুর নাহার পারভিন, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার, ডাক্তার ও নার্স প্রমুখ।