হবিগঞ্জের চুনারুঘাটে বাড়ির পাশের ডোবা থেকে ছয় মাস বয়সী একটি হরিণ শাবক (বাচ্চা) উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে শাবকটি উদ্ধার করে স্থানীয় একজন বাসিন্দা। পরে বন কর্মকর্তাদের কাছে হরিণ শাবকটি হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জের সহকারী বন-সংরক্ষক (এসিএফ) তারেক রহমান এ প্রতিবেদক বলেন, উপজেলার গাজীপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের শহিদ মিয়ার বাড়ির পাশে ডোবার কাদায় আটকা পরে মায়া হরিণ শাবকটি।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বনবিভাগের লোকজন শাবকটি উদ্ধার করে। কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মাসুদুর রহমান জানান, হরিণ শাবকটিকে যথাযথ চিকিৎসা দিয়ে সোমবার দুপুরে রেমা বিটের ময়নাবিল সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।