দেশের বিভিন্নস্থানে ঈদুল ফিতর উদযাপন

ধর্মীয় ভাব গাম্বীর্জের মধ্যে দিয়ে সারা দেশে প্রবিত্র ঈদুল ফিতরের ঈদ উদযাপন শুরু হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকালে নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয়। ধর্মপ্রাণ মুসলমানরা কুশল বিনিময়, কোলাকুলি, স্বজনের কবর জিয়ারত, আত্মীয়-স্বজনদের বাড়ি ঘুরে এ উৎসব পালন করবেন। প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে  দেশের বিভিন্ন এলাকার ঈদুল ফিতরের চিত্র তুলে ধরা হল। 

ময়মনসিংহ

ময়মনসিংহের প্রায় আড়াই হাজার মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের ইমাম হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন এবং সকাল ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা আতিকুর রহমান। 

ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম ঈদের জামাতে মুসুল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।  

সাতক্ষীরায় জামাতের আগে খুদবা শুনছেন মুসল্লিরা। ছবি: খবর সংযোগ

সাতক্ষীরা 

উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামের দায়িত্ব পালন করেন সুলতানপুর বড় বাজার মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল আলেক।
জামাতে অংশ নেন সাতক্ষীরা জেলা প্রশাসক মুহাম্মদ মোস্তাক আহম্মেদ, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নূরুল হুদা, ঈদগা মাঠ কমিটির সেক্রেটারি ডা.আবুল কালাম বাবলাসহ রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টাঙ্গাইল 

টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত জামাতের ইমামতি করেন উক্ত মসজিদের ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান।

জেলার প্রধান এ জামাতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার টাঙ্গাইলের উপপরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মো. শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা জামায়াতে আমির আহসান হাবীব মাসুদ। 

টাঙ্গাইলে ঈদ জামাত শেষে মোনাজাত করছেন মুসল্লিরা। ছবি: খবর সংযোগ

কুমিল্লা 

কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে অনুষ্ঠিত এ জামাতের ইমামতি করেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম। এর আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

ঈদের জামাতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আমিন উর রশিদ ইয়াছিন, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, মহানগর জামায়াতের আমির কাজী দ্বিন মোহাম্মদ অংশ নেন। এবার কুমিল্লায় চার হাজার ১৫১ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

ঝিনাইদহে ঈদ জামাতে আগে কথা বলছেন এলাকার মুরব্বিরা। ছবি: খবর সংযোগ

ঝিনাইদহ 

ঝিনাইদহ ওয়াজির আলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টার দিকে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রায় ৮ হাজারও বেশি মুসল্লি এতে অংশ নেন বলে জানা গেছে। 

এদিকে, ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী হাজী আম্বর আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত  জামাতের ইমামতি করেন বিষয়খালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আনিছুর রহমান। 

উক্ত জামাতে অংশ নেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া, রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও ফরেস্ট অফিসার মুকুল খন্দকারসহ অনেকেই।