পেকুয়ায় অস্ত্র-গুলিসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়ায় অস্ত্রসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে ও শিলখালী ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

সোমবার (১২মে) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেওয়া তথ্য মতে, পরিত্যক্ত গোয়ালঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি  ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। মনুর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াশ ম্যাজিস্ট্রিট আদালতে পাঠানো হয়েছে।