‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই স্লোগানে পঞ্চগড়ে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ মে) সকাল সাড়ে ৯ টায় পঞ্চগড় সদর উপজেলা ভূমি অফিস কার্যালয়ের সামনে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. সাবেত আলী। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজিসহ ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে সদর উপজেলা ভূমি অফিস কার্যালয়ের চত্বরে ভূমি অধিগ্রহণ ভুক্তভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়।