এনসিপির কুমিল্লা উত্তর জেলা আহবায়ক কমিটির পরিচিতি সভা

জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা উত্তর জেলা আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে চান্দিনা উপজেলা পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
 
জাতীয় নাগরিক পার্টি  কুমিল্লা উত্তর জেলা আহবায়ক আলহাজ্ব মো. গোলাম কিবরিয়া সরকার সভাপতিত্বে কুমিল্লা উত্তর জেলা সদস্য সচিব আমিনুল ইসলাম সবুুজ ও রবিউল মনির চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন. জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় মুখ্য যুগ্ম আহবায়ক নাভিদ নওরোজ শাহ্।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ওয়ালিউল্লাহ শিশির, সাঈদ আহমেদ সরকার, ইঞ্জিনিয়ার মোঃ নূরে আলম, ওমর ফারুক সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব  তাসনিম তিশা, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নোমান আহমেদ সরকার, সফিকুল ইসলাম বাবু, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয় সম্পাদক মোঃ ফয়েজ আলম, কাজি নাহিদ হোসেন, বাঙ্গরা বাজার উপজেলা সভাপতি  কামরুল হাসান কেনাল সদস্য সচিব শফিকুল ইসলাম ভূঁইয়া, ফারহানা ইয়াসমিন, রুহুল আমিন, হাফিজুল ইসলাম, আঃ রাজ্জাক, নূরে আলম ও ইঞ্জিনিয়ার নুরে আলমসহ ৯৩ জনের উত্তর জেলা কমিটি ও কুমিল্লা জেলা বাঙ্গরাবাজার,  মুরাদনগর, দেবীদ্বার, চান্দিনা, হোমনা, তিতাস, দাউদকান্দি ও মেঘনা উপজেলা শাখা কমিটি সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় মুখ্য যুগ্ম আহবায়ক নাভিদ নওরোজ শাহ্ বলেন, ন্যায় ইনসাফের বাংলাদেশ চাই। এদেশের পুরুষ ও নারী ভোটার সমান সমান। নারী রাজনীতিবীদ তৈরি করতে হবে। যুবকরা রাজনীতিতে এগিয়ে আসতে হবে। প্রতিটি উপজেলা ইউনিয়ন ও গ্রামের গিয়ে নারীদের এগিয়ে নিয়ে আসতে হবে। প্রতি মাসে একটি করে প্রতি উপজেলায় সাধারণ সভা করার আহবান জানান।