রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জন্য মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল কক্সবাজারে পৌছেছেন।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে প্রতিনিধি দলটি কক্সবাজারের অবস্থানরত রোহিঙ্গাদের জীবনযাপন, মানবিক পরিস্থিতি এবং তাদের জন্য চলমান সহায়তা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এসেছেন সার্জিও গোর। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুরু থেকেই ইতিবাচক রয়েছে এবং সময়ের সঙ্গে তা আরও শক্তিশালী হচ্ছে। বৈঠকে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা আরও বাড়ানোর অনুরোধও জানানো হয়েছে।
আগামীকাল শনিবার সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানাগেছে। এ সাক্ষাতের মধ্য দিয়ে তার তিন দিনের বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।