কক্সবাজার কারাগারে হাজতির মৃত্যু

কক্সবাজার জেলা কারাগারে মো. মহিউদ্দিন সোহাগ (২৭) নামের এক কারাবন্দির মৃত্যু হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তারের প্রায় চার মাস পর মারা যান তিনি।

রোববার (২৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান।

নিহত মহিউদ্দিন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কুতুবদিয়াপাড়ার ফদনার ডেইল এলাকার বাসিন্দা।

জেল সুপার মো. ওবায়দুর রহমান জানান, গত ২৯ এপ্রিল মাদক মামলায় গ্রেপ্তারের পর মহিউদ্দিনকে কক্সবাজার জেলা কারাগারে রাখা হয়। রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।