মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিদের হেফাজতে থাকা তিনটি পণ্যবাহী কার্গো জাহাজের মধ্যে দুইটি ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে কার্গো জাহাজের তিনটির মধ্যে দুটি বাংলাদেশ মিয়ানমার নাফ নদী জলসীমার নাইক্ষ্যংদিয়া থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। বাকি জাহাজটি এখনও সেখানে রয়েছে।
ইতোমধ্যে একটি জাহাজ ঘাটে পৌঁছেছে। বাকিটার বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে বলে জানান তিনি।
গত ১৬ জানুয়ারি দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় পণ্যবাহী তিনটি কার্গো জাহাজ আটক করে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সেগুলোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কপিসহ বিভিন্ন মালামাল রয়েছে।