আশুলিয়ায় চলন্ত প্রাইভেটকারে আগুন

ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ায় চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘণ্টার বেশি সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টা ৪২ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জিরাবো মর্ডান ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আসলেদুর কবির বলেন, ১২টা ৪২ মিনিটের দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারগামী লেনে একটি চলন্ত প্রাইভেটকারে আগুন লাগে। পরে খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরপর দুপুর দেড়টার দিকে প্রাইভেটকারের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। গাড়ির ইঞ্জিনের ওভারহিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।