টিউবয়েলের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী

স্কুলের টিউবয়েলের পানি পান করে হাসপাতালে ৩১ শিক্ষার্থী

টাঙ্গাইলে স্কুলের টিউবয়েলে থেকে পানি পান করে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অন্ততো ৩১ জন শিক্ষার্থী অসুস্থ্য হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে টাঙ্গাইলে নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মামুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবয়েলের পানির বিষক্রিয়ায় শিক্ষার্থীরা অসুস্থ্য হয়ে পড়ে। 
 
এদিকে গুরুতর অসুস্থ হওয়ায় ২ জন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং ৫ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে বিশ্রামে থাকতে বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 
শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, আজ সকালে কে বা কাহারা বিদ্যালয়ের নলকূপে কৃষি জমিতে ব্যবহারকৃত তরল কীটনাশক প্রয়োগের ফলে এমন ঘটেছে।
দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের কঠিন শাস্তির আওতায় আনতে দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ সুধী সমাজের সকলে।