কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ টাকার পাশাপাশি এবারও পাওয়া যাচ্ছে অসংখ্য নামে বেনামে চিঠি-চিরকুট।
সকালে দানবাক্সের টাকা গননার সময় বাংলাদেশের ফুটবল টিমকে আগামী ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ খেলায় দেখতে চেয়ে একজন দেশপ্রেমিকের মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানোর একটি চিঠি পাওয়া যায়।
এর পরে দুপুরের দিকে টাকা গননাকারীরা আর একটি ব্যতিক্রমী চিরকুটে পায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার চেয়ে চিরকুট লিখেছেন এক ব্যক্তি। তাতে লেখা ছিলো ‘হাদী হত্যার বিচার চাই।’
শনিবার (২৭ জুন) সকাল ৭টায় ৬ মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। এতে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে।
পরে মসজিদের দুই তলায় এনে গণনার কাজ শুরু হয়। এখনও গননার কাজ চলমান রয়েছে বলে জানাগেছে।