মাভাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভা

জুলাই শহীদ দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২ তলার সেমিনার কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
 
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস। আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন।
স্বাগত বক্তব্য দেন জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি-২০২৬-এর সদস্য-সচিব ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. দেলোয়ার জাহান মলয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি-২০২৬-এর আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির।
এছাড়াও  বক্তব্য দেন, শহীদ আহনাফ আবীর আশরাফুল্লাহ'র বড় বোন অ্যাডভোকেট সাঈদা আক্তার। কর্মকর্তা প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন আজাদ খান ভাসানী। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন জামিল হোসেন, ইমরান হোসেন নাদভী, আশরাফুল আলম হৃদয়, মেহেদী হাসান রাকিব, রাহাদুল ইসলাম, জাহিদুল ইসলাম ও সমাপ্তি খান।